মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নান্দাইল আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা ইয়াসের খান চৌধুরীর ধানের শীষ প্রতীকের পক্ষে নান্দাইল উপজেলা সদরে এক বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে জননেতা ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটনের নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়।
ধানের শীষ’ স্লোগানে মুখরিত মিছিলটি নান্দাইল নতুন বাজার থেকে শুরু হয়ে উপজেলা সদরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ‘ উক্ত সমাবেশে নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন – উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, নাজমুল হাসান, রেজাউল করিম বাবলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির,সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক উপজেলা যুবদল নেতা আবু হুরায়রা, শাকিল মাহমুদ প্রমুখ।
এসময় নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিএনপি সমর্থিত সাধারণ মানুষ উপস্থিত ছিল।

