ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া নিবেদন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাকুন্দিয়া সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মীরা কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন, আতিকুর রহমান (মাসুদ), মোঃ তৌফিক, আঃ সাওয়ার, মাহমুদজ্জামান রিপন; পৌর বিএনপির সভাপতি এস.এম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফুল আলম (সুজন), সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন (রিপন); যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমন, সদস্য সচিব রাকিবুল আলম ছোটন; উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাজহারুল হক উজ্জ্বল, সদস্য সচিব শাহীন আলম জনি; পৌর ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম সবুজ ও সদস্য সচিব মিজানুর রহমান ফেরদৌসসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও অর্জনের এক অনন্য স্মারক। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা এবং দেশের উন্নয়ন-অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।