ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ॥

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী, নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী এমপি মাদক ও সকল চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে জিরোটলারেন্স ঘোষণা করেছেন। তিনি বলেন, আমি আসার সময় রাস্তায় কোন চাঁদাবাজি দেখি নাই। সিএনজি গাড়ী ও অটো চালকরা সন্তোষ প্রকাশ করেছেন। তাই খেয়াল রাখবেন, কোনরূপ চাঁদাবাজি ‘আমার নাম ভাঙ্গিয়ে, দলের অথবা সরকারের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে সাথে সাথে থানায় জানাবেন। প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে, অপরাধী যেই হোক তাকে কোন ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় সফরে নান্দাইলে অবস্থানকালে তিনি এসব কথা বলেন।  বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি  প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আরো বলেন, ‘আমি প্রতিমন্ত্রী হওয়ার পরপরই প্রথমে ঢাকা প্রেসক্লাবে যাওয়ার পর সচিবালয়ে প্রবেশ করি, ঠিক তেমনি নান্দাইলে গার্ড অব অনার এর পর প্রথমে প্রেসক্লাবে পরির্দশনে আসি। নান্দাইলে সাংবাদিকদের জন্য একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করার জন্য আপনারা জায়গা নির্ধারন করুন। আর নান্দাইলে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সকল রাস্তা-ঘাট সহ সব ধরনের উন্নয়ন বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। ইনশাল্লাহ, নির্বাচনের পূর্বে দেওয়া আমার সকল প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবায়ন করবো, সেজন্য আপনাদের সহযোগিতা চাই।

এছাড়া প্রতিমন্ত্রী আরো বলেন, দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মন্ত্রণালয় পরিচালিত হয়েছে। এখন থেকে সব কার্যক্রম কঠোরভাবে নিয়মনীতি মেনে পরিচালিত হবে। দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি সুস্পষ্ট নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী দুপুরে নান্দাইলে পৌঁছলে ডাকবাংলোতে তাঁকে গার্ড অব অনার প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আল আমিন। এরপর পর্যায়ক্রমে তিনি প্রেসক্লাব, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে বিকেলে দলীয় কার্যালয়ে সাক্ষাৎ শেষে উপজেলার মোয়াজ্জমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

দিনব্যাপী সফর কর্মসূচীতে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।