ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

মার্সেলের ‘স্মার্ট অফার’: নান্দাইলে ফ্রিজ কিনে নতুন ফ্রিজ পেলেন গৃহিণী ফারজানা

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল-এর ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনে ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তায় এক অভাবনীয় ঘটনা ঘটেছে। মার্সেল ফ্রিজ কিনে উপহার হিসেবে আরেকটি নতুন ফ্রিজ জিতে নিয়েছেন মোছা: ফারজানা আক্তার মৌসুমী নামে এক গৃহিণী। নান্দাইল চৌরাস্তায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার হস্তান্তর করেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

জানা গেছে, মার্সেলের গ্রাহক মোছা: ফারজানা আক্তার মৌসুমী নান্দাইল চৌরাস্তা কেন্দুয়ার মোড়ে অবস্থিত প্রোপাইটর মহসিন উদ্দিনের ‘ভাই ভাই ইলেকট্রনিক্স’ শোরুম থেকে মাত্র ২৬ হাজার টাকায় একটি মার্সেল ফ্রিজ ক্রয় করেন। এরপর মার্সেলের চলমান ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনের আওতায় ডিজিটাল রেজিস্ট্রেশন করার পর তিনি ৩৭ হাজার টাকা মূল্যের ২১৩ লিটারের আরেকটি নতুন ফ্রিজ সম্পূর্ণ বিনামূল্যে উপহার পেয়েছেন। একজন সাধারণ গৃহিণীর এমন সাফল্যে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আগামী ঈদ উল ফিতর পর্যন্ত মার্সেলের স্মার্ট অফার অব্যাহত থাকবে।

পুরস্কার হস্তান্তরকালে অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, “মার্সেল সবসময় সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য পৌঁছে দেয়। আজকের এই আয়োজন শুধু পুরস্কার বিতরণ নয়, বরং একজন সাধারণ মানুষের স্বপ্ন পূরণের মুহূর্ত। দেশীয় ব্র্যান্ডের প্রতি মানুষের এই আস্থা দেখে সত্যিই ভালো লাগছে।”

মার্সেলের ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা বলেন, “আমাদের লক্ষ্য কেবল ব্যবসা নয়, বরং দেশীয় পণ্যের মাধ্যমে গ্রাহকদের মুখে হাসি ফোটানো। ‘স্মার্ট অফার’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা বিশেষ করে নারী ক্রেতাদের উৎসাহিত করতে চাই, যাতে তারা আত্মবিশ্বাসের সাথে দেশি পণ্য ব্যবহার করতে পারেন।”

ভাই ভাই ইলেকট্রনিক্স-এর স্বত্বাধিকারী মোঃ মহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্সেলের রিজিওনাল সেলস ম্যানেজার মো: মশিউর রহমান এবং শাওন মজুমদারসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে পুরস্কার বিজয়ী মার্সেল ফারজানা আক্তার মৌসুমী তাঁর হাস্যউজ্জল অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমি কল্পনাও করতে পারিনি মাত্র ২৬ হাজার টাকার ফ্রিজ কিনে আরও একটি বড় ফ্রিজ উপহার পাবো। মার্সেলকে অসংখ্য ধন্যবাদ আমার এই আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য।”

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।