ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

শত ব্যস্ততার মাঝেও অসহায় মানুষের কথা শুনেন তথ্য প্রতিমন্ত্রী

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে চরম ব্যস্ততার মাঝেও নিজ নির্বাচনী এলাকার অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন তথ্য প্রতিমন্ত্রী জননেতা ইয়াসের খান চৌধুরী এমপি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর হাউজস্থ নিজ বাসভবনে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

সফরকালে বিভিন্ন সরকারি উন্নয়ন ও রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহনের সময়ও তথ্য প্রতিমন্ত্রী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায় মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন। সাধারণ মানুষের কথা শোনার পর তিনি তাৎক্ষণিকভাবে অনেক সমস্যার সমাধানের নির্দেশ দেন এবং দুস্থদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এ বিষয়ে নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. এনামুল কাদির জানান, একজন জনবান্ধব সংসদ সদস্য হিসেবে ইয়াসের খান চৌধুরী নিয়মিতভাবে নান্দাইলের সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজখবর রাখছেন। শত ব্যস্ততা সত্ত্বেও সাধারণ মানুষের জন্য তাঁর এই অবারিত দ্বার ও সেবা প্রদানের মানসিকতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন জানান, তথ্য প্রতিমন্ত্রী জননেতা ইয়াসের খান চৌধুরী শুধু একজন জনপ্রতিনিধিই নন, বরং সাধারণ মানুষের আস্থার প্রতীক ও শেষ ভরসাস্থল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নিজ এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।