প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মাহফুজুল আলম মাসুম স্বাক্ষরিত এক সরকারি সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, আগামী ৪ঠা এপ্রিল শনিবার সকাল ৭:৩০ মিনিটে প্রতিমন্ত্রী ঢাকার গুলশানস্থ নিজ বাসভবন থেকে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০:৩০ মিনিটে তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং ময়মনসিংহ বিভাগের সকল উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
ত্রিশাল উপজেলায় মধ্যাহ্নভোজ শেষে প্রতিমন্ত্রী দুপুর ২:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন। এরপর বিকেল ৩:০০ টায় তিনি ‘ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
বিকালে ৫:০০ টায় সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬:৩০ মিনিটে তিনি সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
মাননীয় প্রতিমন্ত্রীর এই সরকারি সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন একান্ত সচিব (উপসচিব) মাহফুজুল আলম মাসুম, সহকারী একান্ত সচিব মহিদউদ্দিন আহমেদ, ব্যক্তিগত কর্মকর্তা মোঃ ফরিদপুর রেজা সাগর এবং গানম্যান মোঃ কামরুজ্জামান পিপিএম।
প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

