ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

শহীদ ওসমান হাদির খুনিদের বিচারের দাবীতে নান্দাইলে বিক্ষোভ মিছিল ॥

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৬, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনীদের বিচারের দাবীতে দোয়া ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর (শুক্রবার) বিকালে উপজেলার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি চন্ডিপাশা খেলার মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদর নান্দাইল নতুন বাজার টু পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় খেলার মাঠে এসে মিছিল শেষ হয়।

এ সময় মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা “ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেব না”, “খুনিদের ফাঁসি চাই” ‘ইনকিলাব জিন্দাবাদ” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের এখনও গ্রেফতার করা হয়নি।

এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।