আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি”—এই শ্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় দিকে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বিল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নূরে ই আলম উপজেলা কূষি কমকর্তা, নিতাই দাস ডি জি এম, পাকুন্দিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, পাকুন্দিয়া পৌর জামাত ইসলামের সাধারণ সম্পাদক মুজাহিদ ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোসাঃ সাহেনা আক্তার।
বক্তারা বলেন, সমবায় একটি জনগণভিত্তিক অর্থনৈতিক আন্দোলন, যার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আত্মনির্ভরতা ও অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব। সরকারের ভিশন বাস্তবায়নে সমবায় খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

