ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাকুন্দিয়ার যুবক

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি:-সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ফরহাদ হাসান সানী ওরফে খোকন (৪৫) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তাবুক শহরের প্রিন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার (৫ অক্টোবর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই ডা. মো. দ্বীন ইসলাম মিঠু।

নিহত ফরহাদ হাসান সানী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে।বাড়িতে তার স্ত্রী, তানহা (১৪) নামের এক মেয়ে এবং প্রিন্স (৭) নামের একটি ছেলে সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ফরহাদ দীর্ঘ ২২ বছর ধরে সৌদি আরবের একটি কম্পানিতে চাকরি করতেন। শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৯টার দিকে ফরহাদ হাসান সানী কম্পানির কাজ শেষে তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেট কারে বাসায় ফিরছিলেন। পথে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

সময় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ফরাহাদ হাসান সানী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহরের প্রিন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই ঢাকা পঙ্গু হাসপাতালের সার্জন ডা. মো. দ্বীন ইসলাম মিঠু বলেন, আমার বড় ভাই দীর্ঘ ২২ বছর যাবত সৌদি আরবে থাকেন।

তার মৃত্যুতে আমাদের পরিবার শোকের ছায়া নেমে এসেছে। দুতাবাসে যোগাযোগ করে তার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।