ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইল রোড বাজারে বিএনপির অফিসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এমপির আকস্মিক সফর।। 

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও জননন্দিত নেতা লুৎফুজ্জামান বাবর এমপি-র আকস্মিক উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় তিনি নান্দাইল রোড বাজারস্থ গাংগাইল ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আকস্মিক উপস্থিত হলে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে এক অভূতপূর্ব আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ জেলা থেকে মদন ও তাড়াইল হয়ে ঢাকা যাবার পথে জাতীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের এই ঝটিকা গাংগাইল ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে। প্রিয় নেতাকে দীর্ঘ প্রতীক্ষার পর কাছে পেয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা। সাধারণ মানুষও তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে ভিড় জমান। এরপূ্র্বে তিনি নান্দাইল রোড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। 

দলীয় কার্যালয়ে অবস্থানকালে তিনি উপস্থিত নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক খোঁজখবর নেন। এ সময় তিনি দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত গাংগাইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ ভূঁইয়া, বিএনপি নেতা আলী আসলাম ভূঞা, শফিকুল ইসলাম রিপন মাস্টার, যুবদল নেতা ইমামুল হক চন্দন, তাজিম উদ্দিন, হাসিম উদ্দিনসহ নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। তারা প্রিয় নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। নেতাকর্মীদের মতে, এলাকার রাজনীতিতে জননেতা বাবরের এই আগমন এক নতুন প্রেরণা হিসেবে কাজ করবে এবং আগামী দিনের কর্মসূচি পালনে গতির সঞ্চার করবে।

গাংগাইল ইউনিয়ন বিএনপির সাধারণ নেতাকর্মীরা জানান, লুৎফুজ্জামান বাবরের এই সফর তাদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তারা বিশ্বাস করেন, তার দিকনির্দেশনা অনুযায়ী কাজ করলে নান্দাইলের রাজনীতিতে বিএনপি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।