ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে VBSZ এর খাদ্য সামগ্রী বিতরণ।।  

আকতার হোসেন শরীফ, স্টাফ রিপোর্টার
অক্টোবর ১০, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ আকতার হোসেন ভূইয়া (শরীফ): ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের ১২০টি অসহায় পরিবারের মাঝে আমেরিকার কোম্পানি VBSZ. চর আলগী ইউনিয়নের এমদাদুল হক ফরাজির উদ্যোগে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

চরআলগী ইউনিয়ন বিএনপি’র অন্যতম নেতা সুমন ফরাজির সার্বিক সঞ্চালনায় এ সমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী হিসেবে ছিল ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ৩ কেজি চাল ও ৩ কেজি আলু।

এসময় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা কৃষক দলের সভাপতি কাইয়ুম, সাধারণ সম্পাদক বাবুল, চর আলগী ইউনিয়ন প্রশাসক দেলোয়ার হোসেন সামি, চরআলগী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মাস্টার।

এছাড়া গফরগাঁও উপজেলা জাসাসের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান রুবেল মাস্টার, চরআলগী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও মেম্বার নজরুল ইসলাম, চর আলগী ইউনিয়নের ডিলার জনাব শফিকুল ইসলাম ফরাজী, গফরগাঁও স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শওকত আলী,চরআলগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, কৃষক দল নেতা বুলবুল, কামরুজ্জামান , মনিরুজ্জামান শেখ, তাঁতি দলের সিনিয়র সহ-সভাপতি আসাদ ফরাজী, কৃষক দল নেতা ফারুক ফরাজী, গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শিহাব হাসান।

তাছাড়াও আরো অনেক নেতাকর্মী  এবং চর আলগী ইউনিয়নের খাদ্য সামগ্রী গ্রহীতা সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সকলের সার্বিক সহযোগিতায় অত্যন্ত সুন্দর ও সুশৃংখলভাবে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয় ।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।