আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও মালবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে আহতদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সোমবার দুপুর ৩টার দিকে পাকুন্দিয়া–কিশোরগঞ্জ সড়কের কোদালিয়া চৌরাস্তা সংলগ্ন পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মালভর্তি পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার শিশুসহ ছয় যাত্রী এবং দুই চালকসহ মোট নয়জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

