ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে পাকুন্দিয়া ডিগ্রি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রিফাত জাহান এবং পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস.এম. আরিফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই গভীর শ্রদ্ধাভরে ভাষা শহীদদের অবদান স্মরণ করেন এবং মাতৃভাষা রক্ষায় তাঁদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন। ভোরে খালি পায়ে প্রভাতফেরি নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রভাতফেরির স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস, ১৯৫২ সালের আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সার্বিকভাবে, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পাকুন্দিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।