ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় পৌর বাজারে পাগলা কুকুরের তাণ্ডব, আহত প্রায় ৫০ জন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌর বাজার এলাকায় পাগলা কুকুরের হামলায় নারী-পুরুষসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি উন্মাূ কুকুর বাজার এলাকায় ঢুকে পথচারী, দোকানি ও ক্রেতাদের ওপর হামলা চালায়। অল্প সময়ের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজারজুড়ে। প্রাণ বাঁচাতে দৌড়ঝাঁপ শুরু হলে এলাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই ভবঘুরে কুকুরের উপদ্রব বেড়ে চলছিল। কিন্তু এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় এমন ঘটনা ঘটেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কাজ করছে।আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং চিকিৎসার সকল ব্যয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। পাশাপাশি ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।