ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় এক কোটি পচিঁশ লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
জুলাই ১১, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৯৬৫ মিটার দৈর্ঘ্যের সড়ক উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন।

পৌরসভা সূত্রে জানা যায়, ইমপ্রুভিং আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (IUGIP)-এর অর্থায়নে পাকুন্দিয়া পৌরসভার বাস্তবায়নে মৌসুমি সিনেমা হল থেকে পুলেরঘাট পর্যন্ত ৯৬৫ মিটার সড়ক ইউনিব্লক (ইন্টারলকিং ব্লক) দিয়ে নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং যান চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌর এলাকার সড়ক, ড্রেনেজ ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। জনগণের জীবনমান উন্নয়নে এসব উন্নয়ন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ ও আব্দুস সাত্তার, পৌর বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল, সদস্য সচিব শাহিন আলম জনি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।