ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বীর মুক্তিযোদ্ধা দীপক চন্দ্র রায়ের প্রয়াণে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর গভীর শোক প্রকাশ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপি’র প্রবীণ রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা বাবু দীপক চন্দ্র রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী এমপি।

মঙ্গলবার (২৮ জুলাই) এক শোকবার্তায় ইয়াসের খান চৌধুরী বলেন, “বাবু দীপক চন্দ্র রায় আমার মরহুম পিতা, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীর একজন অত্যন্ত বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন। নান্দাইলের রাজনীতিতে তাঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা বাবু দীপক চন্দ্র রায় (৮৬) মঙ্গলবার বিকাল ৩টা ৩০ মিনিটে নান্দাইল পৌর সদরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। তিনি চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন জনপ্রিয় শিক্ষক এবং নান্দাইল পৌর বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। তিনি নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাবু পল্লব চন্দ্র রায়ের পিতা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ  উদ্দিন মাহমুদের নেতৃত্বে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয়। পরে রাত ৯টায় চন্ডীপাশা  ইউনিয়নের খামারগাঁও গ্রামে নিজ বাড়ির শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নান্দাইলের রাজনৈতিক ও শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

শেষকৃত্য অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক সমাজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।