ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় || কারিগরি শাখায় নান্দাইল সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, জিপিএ-৫ প্রাপ্তিতে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষে রয়েছে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এবং কারিগরি শাখায় অভাবনীয় সাফল্য দেখিয়েছে নান্দাইল সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজ।

এ বছর এসএসসি পরীক্ষায় নান্দাইল উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২,৪৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১,১৮০ জন। গড় পাসের হার ৪৭%। উপজেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন শিক্ষার্থী। ফলাফলের দিক থেকে চমক দেখিয়েছে ‘নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়’। এই প্রতিষ্ঠান থেকে ১৬৭ জন পরীক্ষা দিয়ে ১৩৫ জন পাস করেছে এবং সর্বোচ্চ ২৫ জন জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন, পাঁচানী উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, জহুরাখাতুন উচ্চ বালিকা বিদ্যালয় ও মুশুল্লী উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন করে এবং মুশুল্লী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন জিপিএ-৫ পেয়েছে। পাশাপাশি আরও ১০টি প্রতিষ্ঠান থেকে ১জন করে জিপিএ-৫ পেয়েছে।

অপরদিকে দাখিল পরীক্ষায় উপজেলার ৩৩টি মাদরাসা থেকে ১,১৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৬৮২ জন। পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৫৪%। দাখিলে মোট জিপিএ-৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী। এর মধ্যে আচারগাঁও ফাজিল মাদ্রাসা থেকে সর্বোচ্চ ৩ জন এবং বাকচান্দা ফাজিল মাদরাসা থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া আফতাব উদ্দিন দাখিল মাদরাসা এবং কালিগঞ্জ বাবুল উলুম দাখিল মাদরাসা থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছে কালিগঞ্জ বাবুল উলুম দাখিল মাদরাসা (৯৭.০৫%) এবং মিশ্রিপুর বালিকা দাখিল মাদরাসা (৮৯.৬৫%)।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৬টি প্রতিষ্ঠান থেকে মোট ২৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৩৫ জন, পাসের হার ৫২.৫৩%। কারিগরি শাখায় মোট ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার সবগুলোই অর্জন করেছে ‘নান্দাইল সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজ’। এই প্রতিষ্ঠানের পাসের হার ৬৬.০০%।

এ বিষয়ে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মফিজুল ইসলাম ফলাফলের সার্বিক দিক নিয়ে সন্তোষ প্রকাশ করলেও শিক্ষার্থীদের মানোন্নয়নে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।