ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ইসলামী ব্যাংকের আর্থিক সাক্ষরতা ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নান্দাইল বাজার এজেন্ট আউটলেটের উদ্যোগে ‘আর্থিক সাক্ষরতা ও লেনদেনে নিরাপত্তা’ বিষয়ক এক কর্মশালা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেসার্স আকন্দ মটরস্ এন্ড ইলেকট্রনিক্স-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকিং সেবার নিরাপত্তা এবং শরিয়া ভিত্তিক লেনদেনের গুরুত্ব তুলে ধরা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) নান্দাইল বাজার এজেন্ট আউটলেট প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মো: মাহবুবুর আকন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখার প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু জাফর মোহাম্মদ সালেহ।

প্রধান অতিথির বক্তব্যে আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, “ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির এক মজবুত ভিত্তি। এই ব্যাংক নিয়ে বিভিন্ন মহলে নানা ষড়যন্ত্র চলছে। তবে আপনাদের আশ্বস্ত করতে চাই, ইসলামী ব্যাংক দেউলিয়া হওয়ার খবরটি নিছক গুজব। ইসলামী ব্যাংক বাংলাদেশে আছে এবং ভবিষ্যতেও সগৌরবে থাকবে। আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না। নিশ্চিন্তে ও নিরাপদে শরিয়া ভিত্তিক এই ব্যাংকিং সেবা গ্রহণ করুন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র অফিসার কামরুল ইসলাম, নান্দাইল পৌর জামায়াতের আমির আব্দুল বাতেন, মাদ্রাসার সুপার মাওলানা আবু সালেহ মোহাম্মদ বাবুল এবং অধ্যাপক মাওলানা নুরুল আমিন।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রস্তুত থাকতে হবে। লেনদেনের ক্ষেত্রে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাংকটি বদ্ধপরিকর। গ্রাহকদের সঞ্চয় এই ব্যাংকে সম্পূর্ণ নিরাপদ।

অনুষ্ঠিত এই সমাবেশে ইসলামী ব্যাংক নান্দাইল এজেন্ট শাখার কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সম্মানিত গ্রাহক উপস্থিত ছিলেন। পরিশেষে, উপস্থিত সকলকে নিরাপদ ব্যাংকিং ও আর্থিক নিরাপত্তার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।