ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার: মৃত্যু নিয়ে রহস্য

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে রিয়াজ উদ্দিন (৮০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) উপজেলার সিংরইল ইউনিয়নের মহাবৈ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এই মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রিয়াজ উদ্দিন মহাবৈ গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েকে নিয়ে পরিবারে বসবাস করতেন। তবে কিছুদিন ধরে পরিবারের সদস্যদের সাথে তাঁর পারিবারিক মনোমালিন্য চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পিছনে জঙ্গলের মধ্য বধ্বিরা গাছে গলায় ফাঁসিসহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরিবারের পক্ষ থেকে লাশের ময়নাতদন্ত ছাড়া দাফনের দাবি করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে প্রেরণের সিদ্ধান্ত নেয়।

নিহতের কন্যা রহিমা আক্তার ও ভাই আলী জানান, ওই বৃদ্ধ দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে ভোগছিলেন। কিন্তু সকালে তাঁর লাশ দেখতে পাওয়া যায়। তবে আমাদের কাহারও কোন অভিযোগ বা আপত্তি ছিল না।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে এবং তা ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “বৃদ্ধের মৃত্যু নিয়ে কিছু প্রশ্ন ও জনমনে সংশয় রয়েছে। তাই মৃত্যুর সঠিক কারণ উন্মোচনে লাশের ময়নাতদন্ত করানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।