ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসিম: সাধারণ সম্পাদক ফরিদ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সংশোধিত গঠনতন্ত্র ২০২৪-এর ২১(দ)(১) ধারা মোতাবেক নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ১৪ অক্টোবর/২৬ইং স্মারক নং- ১০৪/২০২৬ মূলে এই কমিটি অনুমোদিত হয়।

নবগঠিত এই কমিটিতে মো. রফিকুল ইসলাম খান নাসিম-কে সভাপতি এবং মো. রবিউল নেওয়াজ ভূঁইয়া ফরিদ-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি (পুরুষ): মো. নুরুল আমিন, সিনিয়র সহ-সভাপতি (মহিলা): আছমা আক্তার খানম, সহ-সভাপতিগণ: দ্বীন মোহাম্মদ, এ.কে.এম নূরুল আলম, মো. হুমায়ুন কবীর ভূঁইয়া, মো. সজিম উদ্দিন ভূঁইয়া, নির্বাহী সাধারণ সম্পাদক: রাজীব রায়, সিনিয়র যুগ্ন সম্পাদক: বেনজীর আহমেদ ও মো. শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদকগণ: আশরাফুল হান্নান, মো. মর্তুজ আলী ও মো. আবুল কাশেম খান, সাংগঠনিক সম্পাদক: মো. নজরুল ইসলাম ফকির, অর্থ সম্পাদক: আতাউর রহমান খান, দপ্তর সম্পাদক: মো. নূরুল ইসলাম, প্রচার সম্পাদক: সুভাগ্য সাহা, মিডিয়া সম্পাদক: মো. শাহ আলম।

এছাড়াও কমিটিতে ধর্ম বিষয়ক, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, আইসিটি, সমাজকল্যাণ, পরিবেশ ও সমবায় বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে এবং সম্মানিত সদস্য হিসেবে অন্যান্য শিক্ষকবৃন্দকে দায়িত্ব দিয়ে একটি শক্তিশালী ও গতিশীল কমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় ও জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দের সুপারিশ ও অনুমোদনের মাধ্যমে গঠিত এই নতুন কমিটির নেতৃবৃন্দ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।