নিজস্ব প্রতিবেদক: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পদার্পণ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকালে নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় নান্দাইল উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন আয়োজনে উপজেলা ও পৌর যুবদলসহ উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। লাল-সবুজের জাতীয় পতাকা ও জাতীয়তাবাদী যুবদলের পতাকাসহ বিভিন্ন ফেস্টুন-ব্যনার ও লাঠিয়াবারি খেলায় জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য র্যালিটি নান্দাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উক্ত র্যালীতে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, আনোয়ার হোসেন মাস্টার, রাজু ভূইয়া, হাসনাত মাহমুদ তালহা, নান্দাইল পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহব্বায়ক নজরুল ইসলাম ফকির, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম, আকরাম হোসেন ফেরদৌস, শাকিল মাহমুদ, আতিকুজ্জামান ভূইয়া নওফেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অনিক আহমেদ বাবুল, প্রান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উক্ত অনুষ্ঠানে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
![]()

