ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় নান্দাইলে ‘‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস’’ কর্মশালা শুরু

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ‘শিশু-কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী (১২-১৪ নভেম্বর ২০২৬) ‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস’ (FFL with Field Practice) শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।

নান্দাইল আসনের জাতীশ সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রচেষ্টায় বৃহস্পতিবার (১২) নভেম্বর নান্দাইল উপজেলা প্রশাসনিক হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি  সংযুক্ত থেকে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আব্দুল ওয়াদুদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান, এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (ট্রেনিং প্রোগ্রাম) ড. মোহা. মারুফ Nawaz (নওয়াজ)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক ও পিএস টু স্টেট মিনিস্টার মুহাম্মাদ শরিফুল হক। কর্মশালার মূল উদ্দেশ্য হলো—শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় ‘ফ্যাক্টস ফর লাইফ’ (FFL) সংক্রান্ত বিষয়সমূহ এবং নান্দাইলের স্থানীয় প্রেক্ষাপট সম্পর্কে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা দেওয়া, যাতে মাঠপর্যায়ে মাল্টিমিডিয়া ও আধুনিক যোগাযোগ কৌশল ব্যবহার করে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা যায়।

উক্ত কর্মশালায় প্রশিক্ষকগণসহ নান্দাইল উপজেলার ২৫জন গণমাধ্যমকর্মী ও ৫ জন কন্টেন্ট ক্রিয়েটর উপস্থিত ছিলেন ।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।