ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় ‘ফ্যাক্টস ফর লাইফ’ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান সম্পন্ন।।

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র প্রচেষ্টায় তথ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় একটি বিশেষ কর্মশালা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) নান্দাইল উপজেলা প্রশাসনিক সভা কক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘Facts For Life (F.F.L) with Field Practice’বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়।

​নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক কে এম আব্দুল ওয়াদুদ।

​তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের আওতায় আয়োজিত উক্ত কর্মশালা শেষে নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ২৫ জন সাংবাদিক ও ৫ জন কন্টেন্ট ক্রিয়েটরসহ মোট ৩০জন প্রশিক্ষণার্থীর মাঝে সফলভাবে সনদপত্র বিতরণ করা হয়। এসময় নান্দাইলের প্রশিক্ষণার্থীরা তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে  স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর উপস্থিত ছিলেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।