ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

অপতথ্য রুখতে সাংবাদিকদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:“সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপতথ্য ও ইনপার্সোনেশনের মাধ্যমে মানুষের সুনাম ক্ষুণ্ন করা মানবাধিকার লঙ্ঘনের সামিল। প্রযুক্তিভিত্তিক অপপ্রচার ও গুজব রুখতে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে সারাদেশেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।”

শনিবার (১২ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের হোসেনপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের ৩ দিন ব্যাপী ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। অনুষ্ঠান শেষে তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে কেবল সার্টিফিকেট প্রদানই উদ্দেশ্য নয়, বরং ফ্যাক্ট চেকিং, ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন মোকাবিলায় সাংবাদিকদের দক্ষ করে তোলা আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও যোগ করেন, গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ এবং সংবাদমাধ্যমে পূর্ণ স্বাধীনতা বিরাজমান রয়েছে। তবে এআই ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণে হোসেনপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। এতে আধুনিক প্রযুক্তির সাহায্যে সংবাদের সত্যতা যাচাই (Fact Check), মোবাইল জার্নালিজম, মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি এবং সংবাদের কাজে এআই-এর নৈতিক ব্যবহার সম্পর্কিত বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এবং হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।