ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ শ্লোগানে নান্দাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ৬, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক::– ময়মনসিংহের নান্দাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় নান্দাইল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনিক সভাকক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের গুরুত্ব তুলে ধরেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।

উপজেলা ট্রেজারি অফিসার মোঃ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান লিটন এবং বিআরডিবির চেয়ারম্যান দুলাল মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাইমা সুলতানা, বিআরডিবির সাবেক চেয়ারম্যান এনামুল হক বাবুল এবং সাংবাদিক এ. হান্নান আল আজাদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “দেশের সামগ্রিক উন্নয়নের মূল চাবিকাঠি হলো পল্লী উন্নয়ন। কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশ, গ্রামীণ জনপদে কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন।”

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।