ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

কটিয়াদীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত: বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আবু হানিফ, স্টাফ রিপোর্টার
অক্টোবর ৫, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের উপজেলা সভাপতি মিজানুল রহমান শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুম পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শিক্ষকরা তাদের অধিকার, মর্যাদা ও সমাজের প্রতি তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের অবসরপ্রাপ্ত শিক্ষক ঘনেশ চন্দ্র সাহা, বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের সদস্য সহকারী শিক্ষক মিজানুর রহমান, ফাইজুর হক জুয়েল, মো. খাইরুল ইসলাম, কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক উত্তম কুমার সাহা, বিপ্লব কুমার সাহা, মনুজ কুমার দে। এছাড়াও কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার কর্মচারী মো. কাঞ্চন মিয়া, আল-আমিন এবং কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের কর্মচারী রাকিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং তাদের সামাজিক অবদানের কথা তুলে ধরেন। তারা শিক্ষকদের ন্যায্য দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভার পর দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।