ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

চণ্ডীপাশাকে সমৃদ্ধ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গিকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী শাকিল মাহমুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ॥

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪ নং চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন যুবদল নেতা শাকিল মাহমুদ। ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নান্দাইল উপজেলা যুবদলের তরুণ এই নেতা চণ্ডীপাশাকে একটি আধুনিক, দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় চন্ডিপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মধ্য-বারুইগ্রামের ঈদগাহ মাঠে স্থানীয় জনগণের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী শাকিল মাহমুদ এ অঙ্গিকার ব্যক্ত করেছেন।

চন্ডিপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রবীণ ব্যক্তি আব্দুল জলিলের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা তাইবুর রহমান তাপসের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাকিল মাহমুদ রাজনীতিকে জনকল্যাণের মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, “আমি ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, জনগণের সেবক হিসেবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চাই।”

 

এছাড়া তিনি আরও জানান, নির্বাচিত হলে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির সার্বিক সহযোগিতায় স্থানীয় গ্রাম আদালত সক্রিয় করার মাধ্যমে এলাকার যাবতীয় বিরোধ নিষ্পত্তি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন। তিনি কালোকে কালো, সাদাকে সাদা বলতে কোন ভয় নেই, তবে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেন। সে লক্ষ্যে চণ্ডীপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও তরুণ সমাজকে সাথে নিয়ে তিনি নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সভায় আরও বক্তব্য রাখেন মোস্তাকিম বিল্লাহ, আকবর আলী, নুরুল ইসলাম, তারা মিয়া, আমিরুল ইসলাম, সিরাজ উদ্দিন, গিয়াস উদ্দিন, কামরুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে মতবিনিময় সভা শেষে মাওলানা মোস্তাকিম বিল্লাহ’র পরিচালনায় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান মিজান, আপেল মাহমুদ পাভেল, শ্রমিক নেতা নয়ন মির্জাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও ৬নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।