ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

“ছবি কেবল আলো-ছায়ার খেলা নয়, এটি সময়ের দলিল: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৩০, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক | ঢাকা:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, “ছবি কেবল আলো-ছায়ার খেলা নয়, এটি একটি সময়ের জীবন্ত দলিল, যা ইতিহাসকে অমর করে রাখে। একটি সংবাদের গ্রহণযোগ্যতা অনেকাংশেই নির্ভর করে সেই ঘটনার নির্ভুল ও স্বচ্ছ ভিজ্যুয়াল রেকর্ডের ওপর।”

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্ট, নেপাল (এনএফপিজে)-এর যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

নিজের ব্যক্তিগত স্বপ্নের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, “আমার কর্মজীবনের একদম শুরুর দিকে একজন ফটো জার্নালিস্ট হওয়ার প্রবল ইচ্ছা ছিল। ক্যামেরার লেন্সে জীবনকে দেখার সেই স্বপ্ন আজও আমাকে তাড়িত করে। আমি বিশ্বাস করি, একজন আলোকচিত্রী একটি মাত্র ফ্রেমের মাধ্যমে সহস্র শব্দের না বলা গল্প বলে দিতে পারেন।”

নব্বইয়ের দশকের নেপাল ভ্রমণের স্মৃতি রোমন্থন করে ইয়াসের খান চৌধুরী বলেন, “হিমালয়ের কোল ঘেঁষে থাকা দেশটির মানুষের সারল্য আর অতুলনীয় প্রাকৃতিক বৈচিত্র্য আমাকে মুগ্ধ করেছিল। আলোকচিত্রের মাধ্যমে দুই দেশের এই সাংস্কৃতিক বিনিময় মৈত্রীর বন্ধনকে আরও শক্তিশালী করবে।”

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহসিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং এনএফপিজে নেপালের সভাপতি প্রদীপ রাজ অনন্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য রওনাক হোসেন।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, নেপাল ও বাংলাদেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক মিল অনেক। আলোকচিত্রীদের লেন্সের মাধ্যমে এই দুই দেশের পেশাদারিত্বের আদান-প্রদান যেমন বাড়বে, তেমনি দ্বিপাক্ষিক সম্পর্কও নতুন উচ্চতায় পৌঁছাবে।

আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে পুরো গ্যালারি ঘুরে দেখেন। প্রদর্শনীতে নেপালের নয়নকাড়া পাহাড়, উপত্যকা, ঐতিহ্যবাহী উৎসব ও সাধারণ মানুষের যাপনের নানা মুহূর্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে এই ধরনের প্রদর্শনী নিয়মিত আয়োজন করা হবে।

সূত্র: অনলাইন ডেক্স (এশিয়া পোস্ট ডটকম)

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।