নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের লোডশেডিং আর লো-ভোল্টেজের ভোগান্তি কাটিয়ে স্বস্তিতে ফিরছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জনগণ। নান্দাইল আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র বিশেষ ও ঐকান্তিক প্রচেষ্টায় নান্দাইলের অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ প্রদান করায় এর সুফল পাচ্ছে নান্দাইবাসী।
গত সপ্তাহ থেকে এই অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় উপজেলায় লোডশেডিংয়ের মাত্রা সহনীয় পর্যায়ে কমে এসেছে। এখন থেকে সারাদিনের ২৪ ঘণ্টার মধ্যে ৩ ঘণ্টার বেশি লোডশেডিং থাকবে না, বিশেষ করে কোন বৈদ্যুতিক কর্মকান্ড পরিচালানার সময় হয়তো কাজের সময়টুকু লোড শেডিং হতে পারে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিদ্যুতের এই ইতিবাচক পরিবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ।
নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ছিদ্দিকুর রহমান তালুকদার জানান, মাননীয় প্রতিমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপে বিদ্যুৎ সেক্টরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সফল আলোচনার প্রেক্ষিতে এই অতিরিক্ত বরাদ্দ পাওয়া গেছে। নান্দাইলের জন্য ৩০ মেগাওয়াট বিদ্যুত প্রয়োজন, আমরা প্রায় ৩০ মেগাওয়াটই পাচ্ছি। আশা করছি, প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি মেরামত কাজ ছাড়া নান্দাইলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।
নান্দাইলে শিক্ষার্থীদের অভিভাবক ও অভিজ্ঞ মহল এই সফলতার জন্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে সাধুবাদ জানান। তারা বলেন, এই অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দের ফলে একদিকে যেমন কলকারখানার উৎপাদন বাড়বে, অন্যদিকে কৃষিভিত্তিক এই অঞ্চলের অর্থনৈতিক চাকা আরও গতিশীল হবে।
নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির বলেন, “মানসম্মত বিদ্যুৎ সরবরাহ না থাকায় কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের ব্যাঘাত ঘটত। প্রতিমন্ত্রীর এই জনবান্ধব উদ্যোগের ফলে সেই দীর্ঘস্থায়ী দুর্ভোগের অবসান ঘটছে। আমাদের নেতা ইয়াসের খান চৌধুরী এমপির সুযোগ্য নেতৃত্বে নান্দাইল উপজেলা আধুনিক ও ডিজিটাল জনপদে রূপান্তর হচ্ছে।

