ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তিন দিনের সরকারি সফরে ময়মনসিংহে আসছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৫, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি) তিন দিনের এক সরকারি সফরে ময়মনসিংহে আসছেন। ২৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন।

প্রতিমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২৫ মার্চ (বুধবার) রাত ৮টায় তিনি ঢাকার গুলশানস্থ নিজ বাসভবন থেকে সড়কপথে ময়মনসিংহের নান্দাইলের উদ্দেশ্যে যাত্রা করবেন। ওই দিন রাত ১১টায় নান্দাইলে পৌঁছে তিনি নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

পরদিন ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী। ওই দিন দুপুর ২টায় তিনি নরসুন্দা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করবেন এবং রাতে নান্দাইলেই অবস্থান করবেন।

এছাড়া সফরের শেষ দিন অর্থাৎ ২৭ মার্চ (শুক্রবার) প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলার বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সকাল ১১টায় তিনি কপালহর-লঙ্গারপাড় সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দুপুর ১২টায় মোয়াজ্জেমপুর-দত্তপুর সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এরপর বিকেল ৩টায় ১৩১নং পশ্চিম দেউলডাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন এবং বিকেল ৪টায় রায়পাশা হাফিজিয়া মাদ্রাসা-মজদার শাহ মাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সকল আনুষ্ঠানিকতা শেষে ওই দিন রাত ৮টায় প্রতিমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে নান্দাইল ত্যাগ করবেন।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বিষয়টি নিশ্চিত করে জানান,  প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।  প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে তাঁর সহকারী একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।