ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফের শ্বশুরের মৃত্যু, স্বাস্থ্য বিভাগে শোক

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফ নার্স (ইনচার্জ) শিশির আক্তারের বাবা এবং গাংগাইল ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জনাব আনিছুর রহমান রুবেলের শ্বশুর মো. আজিজুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৮ জুলাই, ২০২৫) সকাল ১০:৩০ মিনিটে তিনি বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই শোকাবহ সংবাদটি নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা। এক আনুষ্ঠানিক শোকবার্তায় তিনি জানান, মো. আজিজুল হকের মৃত্যুতে নান্দাইল স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা হয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।