ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে অটোরিকশা চার্জ দিতে গিয়ে তরুণ চা বিক্রেতার মৃত্যু

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুনাইদ মিয়া (১৮) নামে এক তরুণ চা বিক্রেতার করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনাইদ ওই গ্রামের শামসুল হকের ছেলে এবং স্থানীয় চরউত্তরবন্দ বাজারের চা বিক্রেতা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাজার থেকে অটোরিকশা চালিয়ে বাড়ি ফেরেন জুনাইদ। গাড়িটি চার্জে দিয়ে ঘরে যাওয়ার পর চাবি রিকশায় রয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে তা আনতে যান। এসময় অসাবধানতাবশত অটোরিকশার সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।