ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত।।

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক ; ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নে ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও তাদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় কচুরী গ্রামে আল মদিনা জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে কচুরী আল মদিনা মক্তব ও চরপাড়া ফোরকানিয়া মাদ্রাসা দুটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি মো. কাজীমুল ইসলাম কারিমের সভাপতিত্বে ও মাওলানা মুনাব্বির ইসলামের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত উপ-পরিচালক মো. জামাল উদ্দিন। এছাড়া মোখলছ মোল্লার সৌজন্যে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা ডা: মোজাম্মেল হক, মুহাইমিন মিয়া, মাওলানা বাসির উদ্দিন, মোসলেম বাছির, শিক্ষার্থীর অভিভাবক আজিজুল ইসলাম, আবু হানিফ, আশিকুর রহমান, ইমাম আনিসুর রহমান, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন প্রমুখ।

এসময় এলাকার দুটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।