নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা নান্দাইলের কৃতি সন্তান সাবেক বিগ্রেডিয়ার জেনারেল শামসুল ইসলাম শামসের সম্মানে মঙ্গলবার (৩রা মার্চ) ইউনিয়নের সিডস্টোর বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপি নেতা মো. আব্দুল লতিফ মন্ডল এবং মো. হাবিবুর রহমান সুমনের নেতৃত্বে আয়োজিত এই ইফতার মাহফিল পূর্ব বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা সহ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ আলাল উদ্দিন মুন্সী।
এসময় ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা নুরুল হুদা, ডাক্তার মজিবুর রহমান, নজরুল ইসলাম আকন্দ, মজিবুর মেম্বার, মেনু মেম্বার, আউয়াল মেম্বার, লিটন মিয়া, শামসুল হুদা বিডিআর, চান মিয়া, রফিক গাজী, কাজী আতিকুল্লাহ, আবুল কালাম, কাঞ্চন মিয়া ও আলতাব হোসেন ভূঁইয়া, আব্দুস সাত্তার বাবুর্চি, মোজাম্মেল হক সুমন ও শফিকুল ইসলাম ফামেল প্রমুখ।
এছাড়া তৃণমূল পর্যায়ের নেতা ও সমাজসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন, রসত আলী, শামসুজ্জামান, ফজলুল হক, জাহিদুল ইসলাম সুমন, আবুল মনসুর, আক্তার হোসেন, সাইদুল ইসলাম, আলমগীর হোসেন, হৃদয় মিয়া, বাদল মিয়া, আতাউর রহমান, লাল মিয়া সরকার, নজরুল ইসলাম, নিজামুদ্দিন, বোরহান উদ্দিন, শাহিন মিয়া, ইসমাইল হোসেন, মোবারক হোসেন, মো. তোতা মিয়া, রিয়েল মিয়া, শফিকুল শিপন মিয়া সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

