নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ময়মনসিংহের নান্দাইলে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে নান্দাইল উপজেলার কাচারি মসজিদে আলেম-উলামা ও মাশায়েখবৃন্দের আয়োজনে এ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
মাওলানা এ.এইচ.এম এমদাদুল হকের পরিচালনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় নান্দাইলের বিভিন্ন স্তরের আলেম-উলামা ও মাশায়েখবৃন্দ সহ স্থানীয় মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।


