ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে ধানের শীষের বিজয়ে কাজ করার অঙ্গীকার- এমডি মামুন বিন আব্দুল মান্নান

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ২৩৭ জন সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশের পর ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এমডি মামুন বিন আব্দুল মান্নান দলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা রেখে ধানের শীষের বিজয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।
 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক সম্ভাব্য ২৩৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশিত হওয়ার পর নান্দাইল আসনেও রাজনৈতিক আলোচনা জোরদার হয়েছে। এই প্রেক্ষাপটে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এমডি মামুন বিন আব্দুল মান্নান তাঁর অফিসিয়াল ফেসবুক আইডিতে দলের প্রতি তাঁর অবিচল আনুগত্য এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

এছাড়া, এমডি মামুন বিন আব্দুল মান্নান প্রকাশিত তালিকায় স্থান পাওয়া সকল সম্ভাব্য প্রার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একইসাথে তিনি দলের মহাসচিবের বক্তব্যকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, এটি এখনো চূড়ান্ত তালিকা নয় এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় বিবেচনা করে প্রয়োজনে এই তালিকায় পরিবর্তন বা সংশোধন আনা হতে পারে।

তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, “চূড়ান্ত মনোনয়ন বা দলের ধানের শীষ প্রতীক যার হাতে দল থেকে তুলে দেওয়া হবে, আমি এবং আমার নির্বাচনী আসনের সকল নেতাকর্মী তার জন্য একযোগে নিবেদিত ভাবে কাজ করব।” এই বক্তব্যের মাধ্যমে তিনি নান্দাইল বিএনপিতে সম্ভাব্য গ্রুপিং বা বিভেদ সৃষ্টির যেকোনো অবকাশকে নাকচ করে দিয়েছেন এবং দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।