মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন “এই প্রাতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আট ঘটিকায় নান্দাইল ডায়াবেটিক সমিতি (নাডাস)এর আয়োজনে অত্র ডায়াবেটিক হাসপাতালের সামনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মিজ ফাতেমা জান্নাত।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক অরবিন্দ পাল অখিল, শামছ-ই-তাবরীজ রায়হান, ডায়াবেটিক সমিতির সদস্য এমদাদুল হক প্রমুখ।
উক্ত র্যালি ও আলোচনা সভায় নান্দাইল ডায়াবেটিক সমিতি (নাডাস) এর সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

