ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে যানবাহনে বাড়তি ভাড়া রুখতে মাঠে থাকছে পুলিশ ও মোবাইল কোর্ট

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৭, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর পরবর্তী কর্মস্থলমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে নান্দাইল উপজেলা প্রশাসন ও হাইওয়ে থানা পুলিশ। শনিবার  থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নান্দাইল হাইওয়ে থানার সদস্যরা নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করবেন।  শুক্রবার Uno Nandail Mymensingh ফেসবুক আইডিতে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত।

জনসাধারণের উদ্দেশ্যে ইউএনও জানান, যাত্রীদের যাতায়াত আরামদায়ক করতে প্রশাসন সরব আছে। কোনো যানবাহন যদি সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে ওই স্থানে দায়িত্বরত পুলিশ সদস্যকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়কারী ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নান্দাইল হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, জামতলা বাজার হতে কানারামপুর পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় দিন ও রাত—দুই শিফটে বিভক্ত হয়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। বিশেষ করে নান্দাইল পুরাতন বাস স্ট্যান্ড এবং নান্দাইল চৌরাস্তার মতো জনবহুল মোড়গুলোতে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। পুরো কার্যক্রম তদারকি করবেন নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জীবন কুমার রায়। উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সকলের নিরাপদ ও শুভ যাত্রা কামনা করা হয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত জানান, জনগণের কর্মস্থল অভিমুখে যাত্রা নির্বিঘ্ন করতে শনিবার  মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) অভিযান অব্যাহত থাকবে। ট্রাফিক জ্যাম নিরসন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।