ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে সন্ত্রাসী হামলার শিকার ব্যক্তির পরিবারের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক- ময়মনসিংহের নান্দাইলে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাইফুল ইসলাম বাক্কারের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামে ভুক্তভোগীর পরিবারের সদস্য ও এলাকাবাসী এই কর্মসূচির আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মোফাজ্জল, ইসমাইল, পারভেজ এবং পাভেল গংয়ের নেতৃত্বে সাইফুল ইসলাম বাক্কারের ওপর নৃশংস হামলা চালানো হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বক্তারা বলেন, হামলাকারীরা এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে, কিন্তু তারা বরাবরই আইনের আওতায় আসছে না।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্ত্রাসীদের ভয়ে এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অবিলম্বে হামলাকারী মোফাজ্জল, ইসমাইল, পারভেজ, পাভেলসহ এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

ভুক্তভোগী সাইফুল ইসলাম বাক্কারের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং সরকারে কাছে তাদের জীবনের নিরাপত্তা ও এই নৃশংস হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।

এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার এই ঘটনায় দ্রুত বিচার না পেলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।