ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে সিসি ক্যামেরার আওতায় এস.এস.সি ও দাখিল পরীক্ষা শুরু ॥ অনুপস্থিত ৫৯জন শিক্ষার্থী

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২১, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে উপজেলার ৯টি কেন্দ্রে মোট ৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বা শিক্ষক বহিষ্কৃত হওয়ার খবর পাওয়া যায়নি। পরীক্ষা কেন্দ্রগুলোর প্রত্যেকটি হল রুমে সিসি ক্যামেরা স্থাপনসহ প্রশাসনের কড়া নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় মোট ৩ হাজার ২২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ১৬৬ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ৫৯ জনের মধ্যে সাধারণ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী রয়েছে।

উপজেলার কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী, চণ্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭ জন, মুসুল্লী উচ্চ বিদ্যালয়ে ৬ জন, বীরকামাটখালী জোবেদ আলী উচ্চ বিদ্যালয়ে ৫ জন, বরিল্লা কেরামত আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩ জন, আচারগাঁও ফাজিল মাদ্রাসায় ৮ জন, ঘোষপালা ফাজিল মাদ্রাসায় ১০ জন, আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসায় ৮ জন, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৩ জন এবং নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মফিজুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। সকল কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত জানান, সরকারি নির্দেশনায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ও হল রুমে সিসি ক্যামরা স্থাপন করা হয়েছে। যাতে করে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ বদ্ধপরিকর।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।