ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় এতিম দুই শিশুর পাশে মানবিক ইউএনও রুপম দাস

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফুজ (১৩) ও মারুফ (১১) নামে দুই এতিম শিশুর হৃদয়বিদারক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের। দ্রুত মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ইউএনও নিজে শিশুদের বাড়িতে গিয়ে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. তরিকুল হাসান শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, পাকুন্দিয়া পৌরসদরের সৈয়দগাঁও গ্রামের দিনমজুর মানিক মিয়া প্রায় পাঁচ বছর আগে মারা যান। এরপর দুই শিশু তাদের নানার বাড়ি এগারসিন্দুর ইউনিয়নের খামা গ্রামে বসবাস শুরু করে। তবে তাদের মা অন্যত্র বিয়ে করলে ধীরে ধীরে সেখানে তাদের প্রতি অবহেলা বাড়তে থাকে।
এক পর্যায়ে নানার বাড়িতেও জায়গা না পেয়ে তারা ফিরে আসে বাবার ভিটায়। কিন্তু সেখানেও দেখভালের মতো কেউ না থাকায় চরম অসহায় হয়ে পড়ে দুই শিশু।

এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে দুই শিশু বাজারে ঘুরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে দিনাতিপাত করছিল। গত ১ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সহায়তার আবেদন জানিয়ে একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করে।

সামাজিক মাধ্যমে বিষয়টি নজরে আসার পরপরই উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। পরদিনই মানবিক ইউএনও রুপম দাস শিশুদের পাশে দাঁড়ান এবং তাদের হাতে নগদ ১০ হাজার টাকা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

প্রশাসনের এমন মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে প্রশংসার জোয়ার বইছে। অনেকেই মনে করছেন, এ ধরনের দ্রুত ও মানবিক পদক্ষেপ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

এ বিষয়ে ইউএনও রুপম দাস বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন সবসময় মানবিক সহায়তায় এগিয়ে আসে। এতিম দুই শিশুকে প্রাথমিকভাবে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাদের জন্য ঘর নির্মাণসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”
প্রশাসনের এমন উদ্যোগে অসহায় দুই শিশুর জীবনে নতুন আশার আলো জাগবে বলে আশা করা হচ্ছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।