ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল হক গ্রেপ্তার 

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি :- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আজিজুল হক (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪আগস্ট) রাতে উপজেলার হোসেন্দী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার আজিজুল হক উপজেলার হোসেন্দী ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামের মৃত ওমর ফারুকের ছেলে। তিনি হোসেন্দী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক। আজ শুক্রবার (১৫আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে  তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত বছরের ১৭ আগস্ট উপজেলার তালতলী বাজারে আওয়ামীলীগ ও বিএনপির কর্মীদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শামীম মিয়া নামের এক বিএনপি কর্মী বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় আজিজুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন,মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।