ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ আবাস: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৪, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপির অঙ্গীকারের অংশ হিসেবে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে কাজ করছে। “প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে সমানভাবে বরাদ্দ বণ্টনের নীতি অনুসরণ করছে,”।

শুক্রবার (২৪ এপ্রিল) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার থানা দূর্গা মন্দির শুভ গীতা মহাযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ধর্ম ব্যক্তির, কিন্তু রাষ্ট্র সকলের’—  সরকার এই নীতি গ্রহণ করেছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের প্রতিটি নাগরিক যাতে স্বাধীনভাবে ও কোনো বাধা ছাড়াই নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

পরে, তিনি তার নির্বাচনী এলাকা নান্দাইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলার উন্নয়ন করা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির একটি অন্যতম দিক। তিনি বলেন, সরকার তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

মহাযজ্ঞ অনুষ্ঠানে নান্দাইল উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু দিলীপ কুমার সাহা’র সভাপতিত্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি মন্টি রানী সরকার। এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) বাবু পার্থ সারথী সিনহা আপেল।

এছাড়া ময়মনসিংহ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু টুটন ভট্টাচার্য, সদস্য সচিব বাবু বিজয় মিত্র শুভ এবং জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য ও নান্দাইল উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু মৃনাল কান্তি গোস্বামী, নান্দাইল উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব  ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় এবং নান্দাইল পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু তপন চন্দ্র দাস।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির ও পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুজ্জামান ভুইয়া মনির সহ উপজেলা বিএনপি’র দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র : অনলাইন ডেক্স

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।