নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও নান্দাইল আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী আগামী ৭ নভেম্বর শনিবার এক সরকারি সফরে তাঁর নিজ নির্বাচনি এলাকা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় আসবেন।
সফরকালে তিনি স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পর্যবেক্ষণ, সংবর্ধনা অনুষ্ঠান এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬-এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
শনিবার সকাল ৮:০০ টায় ঢাকার গুলশানস্থ নিজ বাসভবন থেকে ময়মনসিংহের নান্দাইলের উদ্দেশ্যে যাত্রা করবেন।সকাল ১১:০০ টায় নান্দাইলের বাহাদুরপুর হাউজে আগমন ও উপস্থিতি। দুপুর ১:০০ টায় নিজ বাসভবনে নামাজ ও মধ্যাহ্নভোজ। দুপুর ৩:০০ টায় চণ্ডীপাশা স্কুল মাঠে নান্দাইল উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান। সন্ধ্যা ৬:০০ টায় ডাকবাংলো, নান্দাইল উপ-জেলায় সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ‘ঘাস ফড়িং’ সংগঠনের ৭টি সাহসী সম্মানীত সদস্যকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান। সন্ধ্যা ৬:৩০ টায় ডাকবাংলো, নান্দাইলে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, কেন্দুয়া, নেত্রকোণা থেকে এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ পেয়ে নান্দাইলের কৃতি শিক্ষার্থী মানবিক বিভাগের মেধাবী ছাত্র মো. অনিক হাসান-কে প্রথম স্থান অর্জনের জন্য সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান। রাত ৮:০০ টায় নান্দাইল থেকে ঢাকার গুলশানস্থ নিজ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা।
প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তাঁর সফরটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য পুলিশ কমিশনার (ডিএমপি/জিএমপি), জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ঢাকা/গাজীপুর/ময়মনসিংহ এবং নান্দাইল উপজেলার নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসন সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
![]()

