ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

 শিক্ষা ও উন্নয়ন বার্তায় ময়মনসিংহ ও নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর তিন দিনের সফর সম্পন্ন

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি তাঁর তিন দিনের রাষ্ট্রীয় সফরে ময়মনসিংহ ও নান্দাইলে শিক্ষার মানোন্নয়ন ও সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন, মতবিনিময় সভা এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

সফরের প্রথম দিন ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত নানান কর্মসূচী নিরলসভাবে বাস্তবায়ন করেছেন। ১৩ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার (Misinformation/ Disinformation) প্রতিরোধ’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রতিমন্ত্রী। এরপর তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে জেলার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার প্রতিমন্ত্রী তাঁর নিজ নির্বাচনী এলাকা নান্দাইলে ব্যস্ত সময় পার করেন। ১৪ আগস্ট শুক্রবার তিনি নান্দাইলের চর উত্তর বন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ময়মনসিংহ শহরের অফিসার্স ক্লাব সংলগ্ন ‘টার্ফ ফুটবল মাঠ দি স্পোটিভা’-এর শুভ উদ্বোধন করেন। এছাড়াও তিনি চরবেতাগৈর কেন্দ্রীয় পাঠাগার ও খাল খননের স্থান পরিদর্শন করেন। পাশাপাশি নান্দাইলে পারিবারিক কবর জিয়ারত করেন এবং দুটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। গভীর রাত পর্যন্ত  স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মাটিতে বসে তাদের সুখ:দুখের কথা শোনেন। ফলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিমন্ত্রীর এই সফর এক মিলনমেলায় পরিণত হয়।

সফরের অন্যতম আকর্ষণ ছিল ১৫ আগস্ট শনিবার দুপুরে নান্দাইল উপজেলা হলরুমে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৬ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, ফুল এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে দুটি করে গাছের চারা উপহার তুলে দেন। সময় তিনি “শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ গড়তে পরিবেশবান্ধব হতে হবে। কারন তারাই আগামী দিনের ভবিষ্যত”। এছাড়া চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় প্রতিমন্ত্রী বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সিসি ক্যামেরা স্থাপন এবং সীমানা প্রাচীর (বাউন্ডারি) নির্মাণের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি নান্দাইল পৌরসভার ৪ নং ওয়ার্ডের সড়ক ও জনপথ বিভাগীয় রাস্তা থেকে ডা. আবু আলী ফকিরের রাস্তা আরসিসি-করণ কাজের শুভ উদ্বোধন করেন এবং বিকেলে জমিয়তে উলামায়ে ইসলাম ও স্থানীয় কওমী মাদ্রাসার পক্ষ থেকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

সফরকালীন সময়ে নান্দাইলে প্রতিমন্ত্রীর সাথে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মহিউদ্দিন আহমেদ, নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন মাহমুদ, উপজেলা এলজিইডি কর্মকর্তা গোলাম কিবরিয়া পিয়াল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বাবায়ক বাবু পল্লব রায়, নান্দাইল পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির এবং পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহাসহ স্থানীয় সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও ব্যক্তিগত কর্মকর্তারাসহ স্থানীয় বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।