ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সংবাদ প্রকাশের পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মো. শাহজাহান ফকির,  নিজস্ব প্রতিবেদক: দৈনিক জনবাণী ও সামাজিক যোগাযোগ মাধ্যম  “প্রমোট ২৪” পেজ এ সংবাদ প্রকাশের পর দ্রুত সাড়া দিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং নান্দাইল আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। তাঁর নির্দেশনায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো একটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ২ বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা, শুকনো খাবার এবং শীতের কম্বল প্রদান করা হয়।

প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মিজানুর রহমান লিটন প্রমুখ। 

উল্লেখ্য, শনিবার (৭ মার্চ) কাণ্ডে ওই পরিবারটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হলে বিষয়টি নিয়ে ‘দৈনিক জনবাণী’, ‘প্রমোট ২৪’ ও ‘নরসুন্দা নিউজ২৪’-এ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ বিপদে পড়া মানুষের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, “মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সহায়তা পৌঁছে দিয়েছি। সরকারের পক্ষ থেকে এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।