ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

‘স্বপ্নবাড়ি’ ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে শুক্রবার নান্দাইলে আসছেন তথ্য প্রতিমন্ত্রী

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি আগামীকাল শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) ময়মনসিংহ জেলার নান্দাইল সফরে আসছেন।

দিনব্যাপী এই সফরে তিনি নিজ নির্বাচনী এলাকা নান্দাইলে গৃহহীনদের জন্য আবাসন প্রকল্প ‘স্বপ্নবাড়ি’ উদ্বোধনসহ বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক সরকারি সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার বিকাল ৩টায় প্রতিমন্ত্রী মোয়াজ্জেমপুরে গৃহহীনদের জন্য তাঁর নিজস্ব উদ্যোগ ‘স্বপ্নবাড়ি’ উপহার কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরপর বিকাল ৪টায় তিনি ভূইয়াপাড়া হতে ভূইয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বিকাল ৫টায় নান্দাইল উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সার ডিলারদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন প্রতিমন্ত্রী। সফর শেষে সন্ধ্যা ৭টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

এটি প্রতিমন্ত্রীর একটি সরকারি সফর। সফরে প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহকারী একান্ত সচিব মহিউদ্দিন আহমেদ, ব্যক্তিগত কর্মকর্তা মোঃ ফরিদুর রেজা সাগর এবং গানম্যান মোঃ কামরুজ্জামান।

প্রতিমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তথ্য প্রতিমন্ত্রীর আগমনে নান্দাইল এলাকার নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।