ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

চর আদর্শ কলেজে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৬ ৮:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চর আদর্শ কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষে কলেজ মাঠে এক আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের সভাপতি ডা. মোঃ শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন , আতিকুর রহমান (মাসুদ), , পৌর বিএনপির সভাপতি, এস,এম মিনহাজ উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন বলেন, “আমরা উন্নয়নের যাত্রা শুরু করেছি মাত্র। এই যাত্রা কোথায় গিয়ে শেষ হবে তা জানি না। তবে তারেক রহমানের মতো নেতৃত্ব থাকলে মানুষের আশা-আকাঙ্ক্ষার পূরণ দ্রুতই সম্ভব হবে, ইনশাআল্লাহ।”
কলেজ সূত্রে জানা যায়, ৪ তলা ভিতবিশিষ্ট ১ তলা আধুনিক একাডেমিক ভবনটি নির্মাণ করা হবে, যা শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, নতুন ভবনটি চালু হলে শ্রেণিকক্ষের সংকট অনেকাংশে দূর হবে এবং শিক্ষার্থীরা উন্নত ও আধুনিক পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে।

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত এ ভবনটি আধুনিক সুবিধা-সম্বলিত হবে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।