ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নান্দাইলে আলোচনা সভা অনুষ্ঠিত

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ই নভেম্বর) নান্দাইল উপজেলা প্রশাসনিক সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল হক তারেক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন এবং যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়  প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনের এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।