ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে আর্থিক সচেতনতা বাড়াতে মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:  সাধারণ মানুষ ও গ্রাহকদের মাঝে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে এক বিশেষ ‘আর্থিক স্বাক্ষরতা’ (Financial Literacy) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা নির্দেশিকার আলোকে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, নান্দাইল এজেন্ট আউটলেটের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

​সভায় উপস্থিত ছিলেন নান্দাইল এজেন্ট আউটলেট ম্যানেজার সাদিয়া আফরিন তানসি, মো. মানিক হোসেন এবং বুথ টেলার রোহন পালসহ ব্যাংকের স্থানীয় কর্মকর্তাবৃন্দ, গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ী সমাজ।

​অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয় অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এক্সিকিউটিভ অফিসার মশিউর রহমান।

তৃণমূল পর্যায়ে নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষকে সঞ্চয়ী ও সচেতন করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।